বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সিএনজি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত সৌদি প্রবাসী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:৫৫ পিএম
মতলব উত্তরে সিএনজি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত সৌদি প্রবাসী
চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে।
আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০),  আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
হতাহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী শেফালী জানান, আমার স্বামী (নুরুল ইসলাম) একজন সৌদি প্রবাসী। সে গত ১ মাস পূর্বে দেশে এসেছে। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী নিহত হন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩জন যাত্রী আহত হয়েছে।
দুঘর্টনা কবলিত বাসটি আটক করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital