বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেউ শুনে না তাদের আর্তনাদ !

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:৪৩ পিএম
কেউ শুনে না তাদের আর্তনাদ !
মানবেতর জীবনযাপন করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা গুচ্ছগ্রামের অসহায় ৪০টি পরিবার। গৃহহীন ও ভুমিহীন পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২১ সালে প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্নের ঘর পেয়েছিলেন তারা।
মাথা গোঁজার ঠাঁই পেয়ে দিন কাটছিল বেশ। কিন্তু বিপত্তি ঘটে বসতঘরে প্রয়োজনীয় মাটি সংগ্রহ, শৌচাগারের মল পয়ঃনিস্কাশন ব্যবস্হা না থাকা এবং বসতঘর থেকে সীমান্ত সড়কে চলাচলের রাস্তা না থাকায়। সেখানে চারটি টিউবওয়েল দেযা হলেও পানিতে অধিক পরিমাণে আয়রন মিশ্রিত থাকায় সুপেয় পানি সংকটেও দিনাতিপাত তাদের।
এছাড়া সরকারের দেয়া ৪০টি ঘরের টিনে মরিচা ধরে ঝঙ্গ পড়ে গেছে। বছরখানেক পর এসব ঘরে বসবাস করা জটিল হয়ে পড়বে এমনটাই পরিলক্ষিত হয়েছে।
এ প্রতিবেদকের সঙ্গে রবিবার বিকেলে (২৪ মার্চ) কথা হলে অন্তহীন দুর্ভোগের বিষয়ে  জানিয়েছেন বসবাসকারী নারী-পুরুষ। তাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র অধিকার বঞ্চিত রেখেছেন সরকারি সুবিধাভোগী এসব মানুষদের। উল্লেখিত বিষয়ে সুরাহার লক্ষ্যে স্হানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হলেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী এসব পরিবার। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে লাকমা গ্রামের বাসিন্দা ইউ/পি সদস্য সাফিল মিয়া বলেন, আমরা বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনকে অবগত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিন বলেন, বিষয়গুলো নোট করেছি। সমাধানে দ্রত পদক্ষেপ নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital