মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি উপজেলা প্রশাসনের গণহত্যা দিবস পালন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১০:২৩ পিএম
শাহরাস্তি উপজেলা প্রশাসনের গণহত্যা দিবস পালন
শাহরাস্তিতে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (২৫-মার্চ) দিবসটির তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রদানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা প্রদানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সরকারি নিয়ম নীতির আলোকে দিবসটি পালনে সকল প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টের জানান দেওয়া হয়।
পরে দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে উপজেলা নির্বাহি অফিসার তার বক্তব্যে বলেন, ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে চিন্তা করেছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু বাঙালি বীরের জাতি, তাদের সেই চিন্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে “বাংলার” দামাল ছেলেরা সেদিন ঠিকই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। যার ফলশ্রুতিতে আমাদের বিজয় হায় ত্বরান্বিত। আজ আমরা ওই দিবসটি স্মরণে নিয়ে জীবন উৎসর্গকারী বীরদের আত্মার মাগফেরাত কামনা করি।
একই সঙ্গে কষ্টে অর্জিত স্বাধীনতার শুফল কাজে লাগিয়ে এই দেশটিকে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
এছাড়া তিনি উক্ত নির্বাচনী এলাকার সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের স্বাধীনতা সংগ্রামে ১নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে সম্মুখযুদ্ধা হিসেবে যে অবদান রেখেছিলেন তার জন্য কৃতজ্ঞচিত্তে “কিংবদন্তি” বীরসেনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
উপজেলা সহকারি নির্বাচনী কর্মকর্তা চয়ন চন্দ্র সরকারের সঞ্চালনায় ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা কৃষি অফিসার আয়েসা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা মৎস্য অফিসার তৌসিব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।