বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফের মাদক ব্যবসায়ী কবিরাজ মিলন মিয়া আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৯:১৫ পিএম
শাহরাস্তিতে ফের মাদক ব্যবসায়ী কবিরাজ মিলন মিয়া আটক

শাহরাস্তিতে ফের মাদক ব্যবসায়ী কবিরাজ মিলন মিয়াকে ৫৫ আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের দাইমুদ্দিনের বাড়ি থেকে অভিযুক্ত এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওসহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে ও চাঁদপুর এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সটিম মাদক বিরোধী ও নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করে।

ওই সময় অভিযুক্ত মিলন মিয়াকে মাদক সেবনরত অবস্থায় তার নিকট রক্ষিত মাদক উদ্ধার জব্দ শেষে তাকে আটক করে।

Model Hospital

ওই সময় অভিযুক্ত মিলন তার দোষ স্বীকার করায়।

শাহরাস্তি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী  কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত মিলন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ শ’ টাকা অর্থদণ্ড ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

পরে পুলিশ তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেন।

অভিযুক্ত মিলন মিয়া মেহের দক্ষিণ ইউপি’র দেবকরা লদের বাড়ির মৃত কবিরাজ দলিল মিয়ার পুত্র।

স্থানীয় অধিবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র আরো জানায়, ধৃত মিলন একটি থ্রি হুইলার অটো নিয়ে গ্রাম্য কবিরাজি পেশায় নিয়োজিত ছিল।

ওই কবিরাজির আড়ালে সে মাদক ব্যবসায় জড়িত ছিল।

উল্লেখ্য এর পূর্বেও কয়েকবার মাদকের চালান নিয়ে সংশ্লিষ্টরা তাকে আটক করে সাজা দেয়। গত বছরের ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট প্রশাসন তাকে মিলনকে
১ হাজার টাকা অর্থদন্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছিল।

ওইদিন এ কাজে সহযোগিতা করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এবং চাঁদপুর এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টীম এবং সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital