শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অনিক সরকারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব : সমাজকল্যাণ মন্ত্রী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:১৩ পিএম
ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব : সমাজকল্যাণ মন্ত্রী

চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অনিক সরকারের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় সাড়ে ৩’ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগর অর্থ প্রদান করা হয়।

শনিবার (৩০ মার্চ) বিকাল ৪ টায় চাঁদপুর রসুই ঘর চাইনিজ রেস্টুরেন্টে অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যদি পাঁচজনের মুখেও হাসি ফোটাতে পারি সেখানেই আমাদের সফলতা। ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়।

সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, এদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশপাশের সাধারণ মানুষের পাশে থাকা। তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।

Model Hospital

মন্ত্রী এ ধরনের আয়োজন এর জন্য পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অনিক সরকারকে ধন্যবাদ জানান।

বিতরণ করা ঈদসামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, দুধ, লবণ, মসলা, চিনি, সেমাই, কিশমিশ, সাবান ইত্যাদি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড হেলাল হোসেন,  যুগ্ম-আহ্বায়ক ফেরদাউস মোর্শেদ জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, কাউন্সিলর ইউনুছ সোয়েব, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ বিএম রেজওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital