শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনএমপিসি ইকো ক্লাবের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:৪৮ পিএম
বিএনএমপিসি ইকো ক্লাবের ইফতার বিতরণ

বিজিবি সদর দপ্তরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ইকো ক্লাবের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক ইফতার প্যাকেট অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আবু সাঈদ, পিএইচডি, এইসি’র অনুমতিক্রমে এই বিতরণ কর্মসূচিতে( ৩০ মার্চ,২০২৪) িউপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর সহযোগী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, কো-মডারেটরবৃন্দ প্রভাষক মোঃ কামরুজ্জামান ও সিনিয়র শিক্ষক আজাদুল মোবারক শফিক, প্যানেল ও সাধারণ সদস্যবৃন্দ মেহজাবীন মায়িশা, মুনতাজিম, সামিয়া, তোফায়েল, উৎসব, মারুফ,নিমি, রোদেলা, নুসাইবা, যিহান, তানজুমা এলাহী প্রমূখ ও সম্মানিত অভিভাবকবৃন্দ।

বিজিবি ৪ নং গেইট নিকটবর্তী ধানমন্ডি এলাকার ৯ টি পয়েন্টে এই বিতরণ কর্মসূচি পালিত হয়।

Model Hospital

বিতরণ কর্মসূচির প্রাক্কালে বক্তারা বলেন- সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের অবশ্যই এগিয়ে আসা দরকার।

তারা আরো বলেন, যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সকলে যদি অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করে তাহলে গরিব ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটবে। “বিএনএমপিসি ইকো ক্লাব” বরাবরের মতো এই ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে আরোও কল্যাণমুখী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital