শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ : সুমন 

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৯:৫৪ পিএম
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ : সুমন 
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। দেশকে আরো এগিয়ে নিতে যে যার অবস্থান থেকে সততা ও দক্ষতার সঙ্গে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’
রোববার (৩১ মার্চ) তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের গাবতলী, ময়দান খোলা, লালদিয়া, হোসেনপুর, পাইকাস্তা, পিংড়া বাজার, আল মদিনা বাজার, ছৈয়াল বাড়ি দোকান এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করেন।
তিনি আরও বলেন, ‘জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন ‘৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল-সবুজের বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital