বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে নয়াপল্টনে পেশাজীবিদের মাঝে ইফতার বিতরণ

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:২২ এম
খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে নয়াপল্টনে পেশাজীবিদের মাঝে ইফতার বিতরণ

আর্তমানবতার সেবায় খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উদ্যোগে পেশাজীবি ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে ঢাকা নয়াপল্টনের ভিআইপি রোডে ইফতার বিতরণ করনে খাদিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মাই টিভির ক্রাইম রিপোর্টার জি এম মজিব।

এ সময় তিনি ঢাকা নয়াপল্টন এলাকার ভিআইপি রোডের পেশাজীবি মানুষ খুঁজে খুজে ইফতার বিতরণ করেন।

জিএম মজিব প্রতি বছর চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নসহ বিবিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ্যদের মাঝে ঈদের পোশাক বিতরণসহ বিভিন্ন কার্যক্রম করে আসছেন।

Model Hospital

জিএম মজিব তার প্রতিক্রিয়ায় বলেন, সমাজের স্বচ্ছল ব্যাক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে, তাদের সহযোগীতা করেন, তাহলে দেশ অসহায় মানুষগুলো মুখে একটু হাসি ফুটবে।

তারা ঠিকমত জীবন যাপন করতে পারবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital