মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৩ মাদক সেবীকে দন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২:৩১ এম
শাহরাস্তিতে ৩ মাদক সেবীকে দন্ড
শাহরাস্তিতে ৩ মাদক সেবীকে দন্ড দিয়ে জব্দকৃত মাদক বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় এক মাদক সেবিকে আটক করে পুলিশ।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, ওইদিন সে এলাকায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে ও চাঁদপুর এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সটিম মাদক বিরোধী ও নিয়ন্ত্রণে একটি অভিযান পরিচালনা করে।
ওই সময় সে গ্রামের মৃত ফজলুল করিমের পুত্র তাওফিক হোসেন জুয়েলকে (২৪) মাদক সেবনরত অবস্থায় আটক করে।
ওই সময় অভিযুক্ত যুবক দোষ স্বীকার করায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও  ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে তার নিকট রক্ষিত মাদক জব্দ শেষে বিনষ্ট করা হয়।
পরে পুলিশ তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে গত মঙ্গলবার দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী গ্রাম থেকে ২ মাদক  সেবিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।
ওই সময় অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ভ্রাম্যমান আদালতে অভিযুক্তদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ কাজে সহযোগিতা করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এবং চাঁদপুর এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টীম এবং সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।