মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঈদগাঁ বাজার মসজিদের প্রবীণ ইমামের উপর প্রকাশ্য সন্ত্রাসী হামলা, এলাকাবাসীর ক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৪৬ পিএম
ঈদগাঁ বাজার মসজিদের প্রবীণ ইমামের উপর প্রকাশ্য সন্ত্রাসী হামলা, এলাকাবাসীর ক্ষোভ 
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন ঈদগাঁ বাজার মসজিদের সাবেক প্রবীণ ইমাম মাওলানা মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার বিকেলে ঈদগা বাজার ফেরিঘাট ট্রাক স্ট্যান্ড এলাকায় (মজিদ শেখ এর দোকানের সামনে) প্রকাশ্যে একদল সন্ত্রাসী বাহিনী এই হামলার ঘটনা ঘটায়। পরবর্তীতে এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত ইমাম মাওলানা মিজানুর রহমানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ইমাম মাওলানা মিজানুর রহমান বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো। ঘটনার দিন ইমাম মাওলানা মিজানুর রহমানের পারিবারিক সম্পত্তিগত বিষয়ে জমি ক্রয়ের জন্য নগদ ৫ লক্ষ টাকা নিয়ে চাঁদপুর থেকে ট্রলারযোগে ফেরিঘাট ঈদগা বাজার এলাকায় যায়। বিবাদীগণ পূর্বে থেকেই জমি ক্রয়ের টাকা লেনদেনের বিষয় টি জানতে পেরে পথিমধ্যে ৫-৬ জন লোক তার পিছু নেয়। কিন্তু তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তীতে পরিকল্পিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মাওলানা মিজানুর রহমান ঈদগা বাজার পৌঁছানোর আগেই ঈদগাহ মাঠে ফাঁকা জায়গা পেয়ে তাকে চারদিক থেকে ঘেরাও করে অতর্কিত হামলা করে। এতে মাওলানা মিজানুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। মাওলানা মিজানুর রহমান গুরুতর আহত অবস্থায় ঈদগাহ মাঠে পড়ে থাকে। পরবর্তীতে এলাকার লোকজন ও পথচারীরা দেখে মাওলানা মিজানুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, মিজানুর রহমানের জমি বায়নার খবর শুনতে পেয়ে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সুযোগ বুঝে টাকা ছিনতাই ও মাওলানা মিজানুর রহমানকে হত্যা করার পরিকল্পনাও করেন। মামলার এজাহার ভুক্ত আসামী মৃত সিরাজ পাঠানের ছেলে মনির পাঠান (৪০), মৃত সিদ্দিক আলী গোলদারের ছেলে আবু তাহের গোলদারের (৫৫), মৃত-বশির ঢালীর তিন ছেলে মফিজ ঢালী (৩৫), সিয়াম ঢালী (২৭), ও তাজল ঢালী (৪০) এলাকার চিহ্নিত ভূমিদস্য ও সন্ত্রাসী গোষ্ঠী।
এ বিষয়ে ইমাম মিজানুর রহমান বলেন, আমি হসপিটালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থতা অনুভব করলে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করতে যাই, সেখানে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও বাধা প্রদান করা হয়। পরে আমি চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। তিনি বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।
প্রবীণ ইমাম মাওলানা মিজানুর রহমানের উপর হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় নজরুল ইসলাম, মহিলা মেম্বারের স্বামী স্থানীয় দোকানদার আবু সাঈদ ও সুফিয়ান বেপারী জানান, ঘটনার দিন আমরা ঈদগাঁ বাজার মাঠের পাশে দোকানে বসা ছিলাম, হঠাৎ দেখি ডাক চিৎকার শুনা যাচ্ছে। সামনে এগিয়ে দেখি মনির পাঠান সহ আরো ৫-৬ জন লোক মিলে আমাদের এলাকার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানকে বেধরক ভাবে মারধর করছে। এমন পরিস্থিতি দেখে আমরা ডাক চিৎকার করলে এলাকার কিছু মানুষ ছুটে আসে। পরে মনির পাঠানসহ সন্ত্রাসীরা চলে যায়। আমরা এগিয়ে আশায় মনির পাঠান আমাদেরকেও গালাগাল ও হুমকি দিতে থাকে।
এই ঘটনা স্থানীয় মুসল্লী ও জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে, একজন প্রবীন বয় বৃদ্ধ ইমামের উপর এ ধরনের ঘটনা মানা যায় না। অবিলম্বে এর বিচার করতে হবে। ইমামের উপর হামলার সুষ্ঠু বিচার না হলে মসজিদের মুসল্লী ও এলাকাবাসী মসজিদ থেকে বেরিয়ে বিচারের দাবিতে আন্দোলন করবে।
অভিযুক্ত মনির পাঠানের সাথে কথা হলে তিনি জানান, আমাদের সাবেক চেয়ারম্যান জিতু বেপারী আমাকে বলেছে হুজুরের জমি জমার বিষয়গুলো সমাধান করে দেওয়ার জন্য। আমি ইমাম মাওলানা মিজানুর রহমানকে এই কথা বলতে গেলে সে আমার সাথে উচ্চ বাক্য ও গালিগালাজ করতে থাকে, এতে আমি উত্তেজিত হয়ে তার গায়ে হাত তুলি। তবে কোন টাকা পয়সা আমি নেইনি।
এ বিষয়ে চরসেনসাস ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিতু বেপারী বলেন, ঈদগা বাজার মাঠে শুক্রবার বিকেলে একটি হামলার ঘটনা ঘটেছে, সেটি আমি জেনেছি। বিষয়টি তাদের জমিজমা সংক্রান্ত। এ ব্যাপারে আমি ততটা জানিনা, তবে মনির পাঠান আমাকে বলেছে আমাদের এলাকার সাবেক ইমাম মাওলানা মিজানুর রহমানের সাথে তাদের একটি জমি নিয়ে ঝামেলা চলছে। আমি বলেছি নিজেরা বসে ঝামেলা শেষ করতে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।