মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকায় স্থানীয় এলাকাবাসীর ক্ষোভ

নারায়ণপুর বাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের পর এবার সিড়ি তৈরির অভিযোগ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৫৩ পিএম
নারায়ণপুর বাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের পর এবার সিড়ি তৈরির অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে সরকারি খাল দখল করে বহুতলা ভবন নির্মাণের পর এবার খাল দখল করে ভবনের সিড়ি তৈরির অভিযোগ উঠেছে মোস্তফা পাটোয়ারী নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালজুড়ি খালের সংযুক্ত নারায়ণপুর বাজারের উপর দিয়ে প্রবাহিত সারপাড় ও বাড়ৈগাঁও জোরা খাল নামে পরিচিত শত বছরের পুরনো এ খালটির কলেজ রোডের ব্রীজ সংলগ্নে খালের বিশাল অংশ দখলে নিয়ে বহুতলা ভবন নির্মাণের কাজ করেছেন ওই ব্যক্তি। এরপর আবারো খালের একাংশ দখল করে ভবনের সিড়ি তৈরি করছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় গনমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও স্থানী প্রশাসন কোন প্রদক্ষেপ নিতে চোখে পড়েনি। প্রশাসনের এমন নিরব ভূমিকায় স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগেও অনেকেই খাল দখল করে ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। স্থানীয় প্রভাবশালীদের দখলের কারনে খালটি এখন তার যৌবন হাড়িয়ে বিলুপ্ত হওয়ার পথে।

কৃষি উৎপাদনে পানি সরবরাহ ও বর্ষার পানি নিষ্কাশনে খালটি দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে দখল আর দূষণের কারনে খালটি এখন মৃত প্রায়। ভূমি খেকো প্রভাবশালীদের দখলের দাপটে পানির প্রবাহ ও পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় হাজার হাজার একর কৃষি জমির ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

Model Hospital

সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া খালের নারায়ণপুর সাহেব বাজার অংশে খালের একাংশ দখল করে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আধারা গ্রামের মো. মোস্তফা পাটোয়ারী পাকা ভবন নির্মাণের পর ভবনের বাহিরের সাইডে খালের উপরে সিড়ি তৈরির কাজ করছেন। সরকারি খালের পাশে ভবন নির্মানের কাজ করতে হলে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে নির্মাণ কাজ করার কথা থাকলেও কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাবখাটিয়ে খালের একাংশ দখল করে ভবন ও সিড়ি তৈরি করেছেন তিনি।

অভিযোগ রয়েছে স্থানীয় ভূমি অফিস ও কিছু প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে মোস্তফা পাটোয়ারী খাল দখল করে ভবন নির্মাণের কাজ করেছেন। এরপর একই কায়দায় ভবনের বাহিরের সাইডে খাল দখল করে ভবনের সিড়ি তৈরি করেছেন।

সরকারি খালে সিড়ি তৈরির বিষয়ে জানতে চাইলে মোস্তফা পাটোয়ারী জানান, ভূমি অফিসে গিয়ে জেনে আমাকে ফোন দিয়েন। সিড়িটি আপনার জায়গায় নাকি সরকারি খালে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আপনাকে কৈফত দেওয়ার আমার সময় নাই।

নারায়ণপুর পৌর ভূমি সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শুক্কুর মোল্লা জানান, আমাদেরকে না জানিয়ে মোস্তফা পাটোয়ারী চুরি করে সিড়ি তৈরির কাজ করেছেন। আমরা এ বিষয়ে জানি না। আপনার মাধ্যমে জানলাম। তবে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।