বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ বাজারের পেছনের গলির কাজে গুণগত মাণ রক্ষা হচ্ছে না

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৩:৩৫ পিএম
ফরিদগঞ্জ বাজারের পেছনের গলির কাজে গুণগত মাণ রক্ষা হচ্ছে না

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌর সদর বাজারের পেছনের গল্লির উন্নয়ণ কাজের গুণগত মাণ রক্ষা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ভোগান্তির পর কাজ শুরু হলেও কাজে অনিয়ম আর গুণগত মানে প্রশ্ন তুলছেন অনেকেই। কাজটি ২০১৮ সালে টেন্ডার সম্পন্ন হওয়ার পর ড্রেন নির্মাণের অযুহাতে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে। অবশেষে কাজ শুরু করলেও মান রক্ষা না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছে।

সিসি ঢালাইর পূর্বে বেডটি সঠিক নিয়মে মেকাডম করা হয়নি। দায়সারা ভাবে অল্প একটু খুঁটেই মেকাডম সম্পন্ন করা হয়েছে। এদিকে ঢালাই কাজে খোঁয়া সঠিকভাবে কিউরিং করা হয়নি। নিন্মমানের সিলেকশন বালি ও খোঁয়া দিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও রাস্তার মধ্যখানে বিদ্যুতের খুঁটি রেখেই সিসি ডালাই দিচ্ছে ঠিকাদার।

ঠিকাদার আলমগীর মোল্লা জানান, কাজটি ৩৭ লাখ টাকায় টেন্ডার সম্পন্ন করা হলেও ড্রেন নির্মাণের ফলে কাজের পরিমাণ কমে যাওয়ায় মার্কেন্টাইল ব্যাংক রোড ও কেরোয়াগামী সড়কের সাথে সমন্বয় করে দেওয়া হয়েছে। কাজের গুণগত মান রক্ষা করেই কাজ করা হচ্ছে।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন নবী জানান, কাজের গুণগত মান রক্ষা করেই কাজ চলছে। কাজ ৩শত ১০ মিটার। ড্রেনের কারণে কাজের পরিমাণ কমে যাওয়ায় এ অংশের কাজ শেষ করে বাকী অংশ কেরোয়াগামী সড়কে সমন্বয় করে দেওয়া হবে।

Model Hospital

এ বিষয়ে পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক, আমি পৌরসভার ইঞ্জিনিয়ারকে বলেছি যেন কোন ভাবেই রাস্তার কাজের গুনগত মান বিনষ্ট না হয়। তারপরও আমি বিষয়টি দেখবো।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।