রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলার সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৯:৫৭ এম
চাঁদপুর জেলার সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার

নোমান হোসেন আখন্দ : ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১,চাঁদপুর জেলার ১ম থেকে ৪র্থ ধাপ পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যানদের বয়স বিশ্লেষনে চাঁদপুর জেলার সর্বকনিষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান শাহরাস্তির মেহার উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মজুমদার।

গত ২৬ ডিসেম্বর রবিবার ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো: জহিরুল ইসলাম মজুমদার ( আনারস) প্রতিক নিয়ে ২ হাজার ৯ শত ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মো: মনির হোসেন ( নৌকা) প্রতিক নিয়ে পান ১১ শত ৯৩ ভোট। প্রায় ১ হাজার ৭ শত ৮৯ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জহিরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচনে ৫ জন প্রার্থীকে পরাজিত করে জহিরুল ইসলাম মজুমদার বিপুল ভোটের ব্যবধানে এ বিজয় অর্জন করেন। উল্লেখ্য, হলফনামা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো: জহিরুল ইসলাম মজুমদার ১৯৮৮ সালের ১২ ই মার্চ শাহরাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ মজুমদার বাড়ীতে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মো: খোরশেদ আলম, মাতার নাম: সাদিয়া বেগম। জহিরুল ইসলাম মজুমদার ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। তিনি ব্যাক্তি জীবনে ৩ পুত্র সন্তানের জনক। জহিরুল ইসলাম মজুমদার দীর্ঘ ৫ বৎসর যাবৎ অবহেলিত মেহের উত্তর ইউনিয়ন বাসীর কল্যানে একজন নিবেদিত প্রান সমাজসেবক হিসেবে কাজ করেছেন।

Model Hospital

করোনাকালীন সময়ে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে জনগনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহন ছিল প্রসংশার দাবিদার।

এ বিষয়ে নব নির্বাচিত মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মজুমদার বলেন, ইউনিয়ন বাসীর সার্বিক ও আন্তরিক ভালোবাসায় আজকের এ অবস্থান পর্যন্ত আসতে পেরেছি। ইউনিয়নবাসী যে দায়িত্ব অর্পন করেছেন সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গঠনে ইউনিয়নবাসী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।