মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বৃষ্টিতে পুকুর থেকে ওঠে এলো কৈ মাছ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১২:২১ পিএম
চাঁদপুরে বৃষ্টিতে পুকুর থেকে ওঠে এলো কৈ মাছ

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি আর বজ্রপাতের সঙ্গে চাঁদপুরের গ্রামাঞ্চলের পুকুর থেকে কৈ মাছ উঠতে দেখা গেছে। এতে করে বৃষ্টিতে ভেজার পাশাপাশি উৎসুক মানুষ কৈ মাছ ধরতে পুকুর পাড়ে সময় কাটিয়েছেন।

সোমবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীকে পুকুরপাড়ে কৈ মাছ ধরতে দেখা গেছে।

জুতি ও প্রিয়াংকা নামের দুই নারী জানান, বৃষ্টিতে ভিজতে বেরিয়ে দেখি পুকুর পাড়ে কৈ মাছ লাফাচ্ছে। পরে বুঝলাম, পুকুর থেকে কৈ মাছ উজিয়ে উঠতেছে। তখন পরিবারের সবাইকে ডেকে এনে ২০টি কৈ মাছ পেয়েছি। মনে হচ্ছে বেশিরভাগ কৈ মাছগুলোর পেটে ডিম রয়েছে।

এদিকে জেলা আবহাওয়া কার্যালয়ের তথ্যে জানা যায়, চাঁদপুরে দুপুর পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টা ১০ মিনিট হতে ২টা ৫০ মিনিট পর্যন্ত সময়ে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

Model Hospital

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ সময়ে শুধু কৈ মাছই নয় বরং শোল মাছও পুকুরে থাকলে উজাতে পারে। এ মাছগুলো ধরার দৃশ্য দেখাও মনে অনেকটা প্রশান্তি দেয়।

মতলবে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
মতলবে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে হেলেনা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত হেলেনা বেগম উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. শাহজাহান খাঁনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বৈদ্যুতিক তারে আটকে ছিল। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে ভবনের বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ট হওয়া হেলেনা বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যায়।