মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দাখিলে পাশের হার শতকরা  ৯৩.৭৫  ভাগ, জিপি-৫ পায় ২৬ জন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:০৮ পিএম
শাহরাস্তিতে দাখিলে পাশের হার শতকরা  ৯৩.৭৫  ভাগ, জিপি-৫ পায় ২৬ জন

শাহরাস্তিতে দাখিল  পরীক্ষা- ২০২৪ সালের ফলাফল  প্রকাশিত হয়েছে।

এতে পাশের হার শতকরা ৯৩.৭৫  ভাগ, জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন পরীক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার শাহরাস্তি উপজেলায় ২টি দাখিল  পরীক্ষা কেন্দ্রে ২১ টি মাদ্রাসার ৭শ’৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

যার মধ্যে কৃতকার্য হয় ৬শ’৯৯ জন শিক্ষার্থী। বাকি ৪৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

Model Hospital

সমগ্র উপজেলায় আটটি মাদ্রাসা শতভাগ পাস করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital