কল্যাণপুর, নিজ ইউনিয়ন ও পৌর এলাকায় ঘোড়া মার্কার উঠান বৈঠক ও পথসভায় সুমন
আমি নির্বাচিত হলে উপজেলার বরাদ্দ সকল জনগনকে জানিয়ে দেওয়া হবে
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন ঘোড়া মার্কার ব্যাপক গণসংযোগ করেছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙেরগাঁও, গাজিরহাট, দাসাদি বাজার, ভুঁইয়া বাড়ি, চৌরাস্তা, মেলেটারী দোকান, সফরমালি বাজারে ব্যাপক গণসংযোগ করেন, ৪ নং ওয়ার্ডের মিজান মেম্বারের বাড়িতে এবং নিজ ইউনিয়নের তেতুলতলা এলাকায় উঠান বৈঠক করেন। অন্যদিকে বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও ঘোড়া মার্কার সম্বলিত লিফলেট বিতরণ করেন।

উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন বলেন আমার নির্বাচনী মার্কা হচ্ছে ঘোড়া। উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।








