বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুর, নিজ ইউনিয়ন ও পৌর এলাকায় ঘোড়া মার্কার উঠান বৈঠক ও পথসভায় সুমন 

আমি নির্বাচিত হলে উপজেলার বরাদ্দ সকল জনগনকে জানিয়ে দেওয়া হবে

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:৫২ পিএম
আমি নির্বাচিত হলে উপজেলার বরাদ্দ সকল জনগনকে জানিয়ে দেওয়া হবে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন ঘোড়া মার্কার ব্যাপক গণসংযোগ করেছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙেরগাঁও, গাজিরহাট, দাসাদি বাজার, ভুঁইয়া বাড়ি, চৌরাস্তা, মেলেটারী দোকান, সফরমালি বাজারে ব্যাপক গণসংযোগ করেন, ৪ নং ওয়ার্ডের মিজান মেম্বারের বাড়িতে এবং নিজ ইউনিয়নের তেতুলতলা এলাকায় উঠান বৈঠক করেন। অন্যদিকে বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও ঘোড়া মার্কার সম্বলিত লিফলেট বিতরণ করেন।

উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন বলেন আমার নির্বাচনী মার্কা হচ্ছে ঘোড়া। উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। উপজেলায় সৎ ও আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যান কাজ হবে। আমি উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।

Model Hospital
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদে কোন খাতে কতো টাকার বরাদ্দ আসে তা সকল জনগনকে জানিয়ে দেওয়া হবে। আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আমার নেতাকর্মী এবং ভোটারদের চাপ প্রয়োগ করা হচ্ছে, এসব করে কোন লাভ হবে না, মানুষ এখন আর হুমকি-ধমকিতে ভয় পায় না।
আগামী ২১ মে আপনারা আমাকে আমার ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।