রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার নতুন ভবনে কার্যক্রম স্থানান্তর উপলক্ষে দোয়া ও মিলাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১:৫১ পিএম
শাহতলী কামিল মাদরাসার নতুন ভবনে কার্যক্রম স্থানান্তর উপলক্ষে দোয়া ও মিলাদ

শাহতলী কামিল মাদরাস নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনে মাদরাসার কার্যক্রম স্থানান্তর উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় নির্মিত ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনে মাদরাসার কার্যক্রম স্থানান্তর উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় মাদরাসা নব-নির্মিত একাডেমিক ভবনের হলরুমে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। যার সহযোগিতায় এ ভবনটি পেয়েছি। আমি স্মরণ করছি যারা এ মাদরাসা প্রতিষ্ঠা করেছে তাদের। যারা সুন্দরভাবে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে। আমরা আজকে নতুন ভবনে আমাদের মাদরাসার শ্রেনি কার্যক্রম শুরু করতে পেরেছি। এ ভবন করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি, আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি তাদের। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি মাদরাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা ফয়েজ হুজুরের প্রতি। ওনি সবসময় এ মাদরাসায় একটি ভবনের স্বপ্ন দেখেছিলেন। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় অনেক মাদরাসা রয়েছে। প্রায় প্রতিটি মাদরাসায় ভবনের সংকট ছিল। তারমধ্যে শিক্ষামন্ত্রী ডা: দীপু আপা আমাদের এ মাদরাসায় ভবনটি চেয়েছে, তাই আমাদের এ ভবনটি হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু আপার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনি শুধু এ মাদারাসায় ভবন দেয়নি, শাহতলী এলাকার সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন দিয়েছে।

তিনি বলেন, আমরা এ প্রতিষ্ঠানের নতুন ভবনে আজকে কার্যক্রম পরিচালনা করতে পেরেছি, এজন্য শুকরিয়া। আমি শিক্ষক, এলাকাবাসি, যারা জমি দিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকার ভবন নির্মান করার জন্য ফ্রেস জমি চায়। ফ্রেস জমি থাকলে সরকার ভবন করবে। এ অঞ্চলের মানুষ নিবেদিত ভাবে এ মাদরাসায় উন্নয়নে অবদান রেখেছেন। কৃতজ্ঞতা জানাই মৈশাদী ইউপি’র সাবেক চেয়ারম্যান এর প্রতি, তিনি এখানে একটি গাইডওয়াল করে দিয়েছেন। এ ভবনের সুযোগ-সুবিধা অনেক ভালো। আজকের দিনটি মাদরাসার জন্য খুবই স্মরণীয় দিন।

Model Hospital

তিনি আরো বলেন, আজকে সারা দেশে একযোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। করোনার কারনে উৎসব মূখর ভাবে বই বিতরণ করা যাবেনা। ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে বই করতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে একযোগে প্রায় ৩৪কোটি বই বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই পেক্ষিতে শিক্ষামন্ত্রী’র সহযোগিতায় এলাকার প্রায় সকল প্রতিষ্ঠান উন্নয়ন আওতায় এসেছে।

মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া ,মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মো: আমির হোসেন গাজী, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, ২য় মুহাদ্দেস মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যা, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবী প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সিনিয়র মৌলভী হাফেজ জহিরুল হক, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান হাবীব, সহকারি শিক্ষক আইসিটি আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ইবতেদায়ী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসাইন, অফিস সহকারি মো: শরীফ খানসহ অন্যান্যরা।

দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে নতুন ভবনের কার্যক্রম স্থানান্তর উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ১০ম শ্রেনির শিক্ষার্থী মো: হোসাইন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের ছবক পাঠ করান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।