বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কে কত ভোট পেলেন চাঁদপুরের তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১২:২২ এম
কে কত ভোট পেলেন চাঁদপুরের তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। আর শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. মুকবুল হোসেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৪০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন।
তিনি ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।
এছাড়াও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান পেয়েছেন ৬ হাজার ৮৭৯ ভোট, আনারস প্রতীকের প্রার্থী রাকিব মাঝি পেয়েছেন ৯ হাজার ৭৬০ ভোট এবং মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৪ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৯৪৯ জন ভোটারের মধ্যে ৮৮টি ভোট কেন্দ্রে ৫২ হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. জসিমউদ্দিন পেয়েছেন ২৫ হাজার ১৫ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আবু সুফিয়ান মজুমদার পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।
এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১৩ টি ভোট বাতিল হয়ে ৫৮ হাজার ৭৭৭ টি ভোট বেধ ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসির আরাফাত।
ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মো. মুকবুল হোসেন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।