শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গো-খামারি সিদ্দিকুর রহমানের ৬টি গরু চুরি !

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৮:২৫ পিএম
গো-খামারি সিদ্দিকুর রহমানের ৬টি গরু চুরি !
শাহরাস্তিতে গো-খামারি সিদ্দিকুর রহমানের ৬টি গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
ওই গরু চুরি কান্ডে বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।বুধবার দিবাগত রাতের কোন এক সময় পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সোনাপুর মহল্লায় ঠাকুর বাড়ির গো-খামারি ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর থেকে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে তিনি ধার দেনা করে সঞ্চিত অর্থকড়ি তার চুরি হওয়া গরুর মোটাতাজা করণে বিনিয়োগ করেছেন। বর্তমান বাজারদরে ওই চুরি হওয়া  ছয়টি গরুর মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানান।
খামারি সিদ্দিকুর রহমান আরো জানান, চুরি হওয়া ৬ টি গরুর মধ্যে বড় ২ টি ষাঁড়, দুটি অন্তঃসত্ত্বা গাভী, ৩ টি উন্নত জাতের ষাঁড় গরু হিসাবে লালন পালন করছিলেন।
তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমার পক্ষে নতুন করে অর্থ বিনিয়োগ করে আবার খামার করার কোনসামর্থ্য নেই আমার।
এছাড়া বিষয়টি এলাকায় চাউর হলে সকল মহলের পক্ষ থেকে খামারির গরু গুলো পুনরুদ্ধারের  আহ্বান জানান সকলে।
এদিকে খামারী সিদ্দিকুর রহমান এই ঘটনায় শাহরাস্তি মডেল থানা একটি লিখিত আবেদন করেছেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে পুলিশ আন্তরিকভাবে মাঠে কাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital