শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে খালে পড়ল গাড়ি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪, ১:০৮ পিএম
গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে খালে পড়ল গাড়ি

গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়ল একদল পর্যটক। পরে সেই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হায়দরাবাদ থেকে চারজনের একটি পর্যটক দল সাউথ কেরালা জেলার কুরুপান্থরার কাছে একটি খালে দুর্ঘটনার শিকার হন। তাঁরা গুগল ম্যাপে দেখানো রাস্তায় চলছিল। কিন্তু ভারী বর্ষণে রাস্তাটি ডুবে যাওয়ায় তারা সেটি চিহ্নিত করতে না পেরে গাড়িটি একটি খালের ওপর দিয়ে চালিয়ে দেয়। এই পর্যটক দলটি কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিল। গাড়িটি খালে ডুবে যাওয়ার পর ওই চার পর্যটককে উদ্ধার করে পুলিশ। তবে তাদের বাহনটি ডুবে যায়।

স্থানীয় কাদুথুরথী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ডুবে যাওয়া গাড়ি উদ্ধারে কাজ চলছে।

এ ধরনের ঘটনা কেরালায় নতুন নয়। গত বছরের অক্টোবরে রাজ্যটিতে দুই তরুণ চিকিৎসক গুগল ম্যাপের দেখানো রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে নিহত হন। ওই ঘটনার পর বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রযুক্তি ব্যবহারে সতর্কবার্তা জারি করে কেরালা পুলিশ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital