শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে নবাগত সচিব রোকনের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ১১:৫১ এম
শাহমাহমুদপুরে নবাগত সচিব রোকনের যোগদান

শাহমাহমুদপুরে নবাগত সচিব রোকনের যোগদানের পর কাগজ পত্র বুঝে নিচ্ছেন।

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরের নবাগত ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন যোগদান করেছেন।
রবিবার তিনি সদ্য বিদায়ী ইউপি সচিব ফজলুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কাগজ পত্র বুঝে নেন।
এ সময় ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলার সভাপতি সুলতান মাহমুদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।