বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে চোরাই মাল নিয়ে মহিলা মেম্বারের স্বামী মনির গাজীসহ আটক ৪

মোশাররফ হোসেন নয়ন প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:৪৩ পিএম
হাইমচরে চোরাই মাল নিয়ে মহিলা মেম্বারের স্বামী মনির গাজীসহ আটক ৪
হাইমচরের হাটবাজার, দোকানপাট এবং বাসাবাড়িতে একাধিক  চুরির ঘটনায় ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ  ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম এর বাড়ী হতে পুলিশের অভিযানে চোরাই মালসহ তার স্বামী মনির গাজীসহ ৪ চোরকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
জানা যায়, ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম বেগম এর ফাঁকা বাড়িতে তালা ভেঙে নগদ টাকা, স্বর্নালংকার, টিভি, ওভেন  চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়।
তার জবানবন্দীর উপর ভিত্তি করে চাঁদপুর সদর এলাকা থেকে বিক্রিকৃত চোরাই মাল টিভি এবং ওভেন উদ্ধার করা হয়। পরবর্তীতে গাজীর বাজার এলাকা থেকে  স্বর্নালংকারসহ  মনির গাজীকে আটক করা হয়।
আটককৃত বাকিরা হলেন ফরহাদ, রিয়াদ এবং মিন্টু। দীর্ঘদিন হতে মনির গাজী ও আটককৃতরা এসকল অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital