সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হরিপুর সরকারি প্রাথমিক

কচুয়ায় বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজের অনিয়মের অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:০৫ এম
কচুয়ায় বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজের অনিয়মের অভিযোগ

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে চলতি অর্থ বছরের বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চলতি ২০২৩/২৪ অর্থবছরে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দেখিয়ে ক্ষুদ্র মেরামত প্রকল্পের ২ লক্ষ টাকা ও স্লিপের ৫০ হাজার টাকা বরাদ্দ পান। বিদ্যালয়ের ভবন মেরামত না করেই খসে পড়া প্লাস্টারের উপরে নামেমাত্র রং করা হয়েছে। বিদ্যালয়ের বারিন্দা সংস্করণ কাজ দেখালোও দেখা যায়নি তেমন সংস্করণ কাজের নমুনা।

নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দের টাকা থেকে একটি সিন্ডিকেটের মাধ্যমে নামেমাত্র রঙ ও মেরামতের কাজ করাচ্ছে বিদ্যালয় প্রধান শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাওয়া বেগম জানান,বিদ্যালয়ের মেরামতের কাজের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। বরাদ্দের কাজের সংশ্লিষ্ট তদারকিথাকা উপজেলা ইঞ্জিনিয়ারের এস্টিমেট ও ডিজাইন অনুযায়ী আমি কাজ করেছি। অনিয়ম ও দুর্নীতি বিষয়টি আমি দেখিনি।

Model Hospital

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ জানান, বিদ্যালয় ২ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাওয়া বেগম তার মনমতো মেরামতের কাজ করছেন।

উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের মেরামতের কাজে আমি তদারকি রয়েছি। প্রধান শিক্ষিকাকে কাজের এস্টিমেট দিয়েছি। দুর্যোগ আবহাওয়ার কারণে সরজমিনে গিয়ে বিদ্যালয়ের মেরামত কাজ দেখতে পারেনি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র বলেন, বিদ্যালয় মেরামতের কাজের অনিয়মের বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। সরজমিনে গিয়ে তদন্ত করে কাজের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন সুলতানা বলেন, ক্ষুদ্র মেরামতের কাজের বিষয়টি সহকারী শিক্ষা অফিসার তদারকি করে থাকেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।