রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে

মসজিদে ওসির সচেতনতামূলক বয়ান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৯:৩৮ পিএম
মসজিদে ওসির সচেতনতামূলক বয়ান

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মতলব উত্তরের মোহনপুর জামে মসজিদে বয়ান করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি।

শুক্রবার (৩১মে) জুমার নামাজের সময় মোহনপুর জামে মসজিদে বয়ান করেন তিনি।

ওসি আলমগীর হোসেন রনি মুসল্লিদের উদ্দেশে বলেন, মাদক, অভ্যাসগত চোর, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কিশোর গ্যাং-মাদক-বাল্যবিবাহ রোধে সকলের দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সকল অনাচার রোধে সর্বস্তরের মানুষকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বিকাশ প্রতারণা-মোবাইল গেমিং-সন্ত্রাস-কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেন। তিনি তুলে ধরেন জঙ্গিবাদ-ফেসবুকে গুজব-ইভটিজিংয়ের ভয়াবহতা।

Model Hospital

মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদ-সামাজিক অবক্ষয় রোধে সকলের করণীয় সম্পর্কে আলোচনা করেন। এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

ওসি বলেন, ইতিমধ্যে দেখা গেছে, কোন ব্যক্তি আমাকে ফোন করে বলে এই জায়গায় এক ব্যক্তি মাদকের ব্যবসা করছে বা মাদক সেবন করছে। যে ব্যক্তি আমাকে বিষয়টি ফোন করে জানালো সেই ব্যক্তিই আবার অপরাধিকে বলে এখান থেকে ভাগো পুলিশ আসছে। যিনি ফোন করে পুলিশকে খবর দেয় আবার তিনিই পরে প্রকাশ করে বেড়ায় যে আমিই পুলিশকে খবর দিয়েছিলাম। এমনটি করা যাবে না।

যারা আমাদেরকে অপরাধীদের তথ্য দিবে তাদের পরিচয় সবসময় আমরা গোপন রাখবো। আপনারা কেন কারও শত্রু হতে যাবেন। আপনাদের শত্রু হওয়ার দরকার নেই, অপরাধীদের শত্রু আমরা পুলিশরাই হবো। তাই যে আমাদের তথ্য দিবে তার পরিচয় আমরা গোপন রাখবো।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।