শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

তিনজনই বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থী

বাস্কেটবল প্রশিক্ষণে আমেরিকায় যাচ্ছে চাঁদপুরের ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪, ৯:১৫ পিএম
বাস্কেটবল প্রশিক্ষণে আমেরিকায় যাচ্ছে চাঁদপুরের ৩ শিক্ষার্থী

বাস্কেটবল প্রশিক্ষণ নিতে আমেরিকা যাচ্ছে চাঁদপুরের একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী।

১৪ জুন তারা দেড় মাসের প্রশিক্ষণের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে।

তারা হলেন, চাঁদপুর সদরের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য এসএসসি পাস করা ইতি আক্তার ও নবম শ্রেণির ফারহানা আক্তার।

রোববার (৯ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী।

Model Hospital

তিনি বলেন, বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রামের আওতায় দেশি বলার্সের ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাঁচজন নারী শিক্ষার্থী বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে চূড়ান্ত করা হয়। তার মধ্যে তিনজনই বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থী।

মনোয়ার চৌধুরী বলেন, আমরা চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন আকাশের নেতৃত্বে বিভিন্ন কোর্সদের সহযোগিতায় এ তিন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠাই। পরে দেশি বলার্স তাদের তিনজনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে আমেরিকায় দেড় মাসের সুযোগ করে দেয়। ইতোমধ্যে তারা ভিসার জন্য আবেদন করে ভিসা নিশ্চিত করে।

প্রশিক্ষণে অংশ নেওয়া দলের ক্যাপটেন সুমাইয়া আক্তার বলেন, আমরা তিনজনই গ্রামে বসবাস করি। বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি থেকে আমরা বাস্কেটবল প্রশিক্ষণে আমেরিকা যাব স্বপ্নেও কল্পনা করিনি। কারণ আমাদের কারো পরিবারই কখনো আমেরিকা যাবার জন্য সক্ষমতা রাখে না। আমরা এ জন্য কৃতজ্ঞ বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির কাছে কৃতজ্ঞ।

ইতি আক্তার নামের আরেক শিক্ষার্থী জানান, দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি। যাতে করে ভালভাবে প্রশিক্ষণ নিয়ে দেশে বাস্কেটবলকে সারা পৃথিবীর বুকে তুলে ধরে দেশ ও পরিবারের সম্মান বয়ে আনতে পারি।

এদিকে শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা হিসেবে একটি টোকেন মানি প্রদান করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।