রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কাল শপথ নিবেন

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৯:৫২ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন

সদ্য অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড, হুমায়ুন কবির সুমন কাল শপথ নিবেন।

আগামীকাল বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করাবেন।

এছাড়াও একই দিনে শপথ দিবেন চাঁদপুর সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য: দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital