শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকার ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে ভাসতে থাকা সাত শিক্ষার্থী উদ্ধার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৮:৫৫ পিএম
নৌকার ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে ভাসতে থাকা সাত শিক্ষার্থী উদ্ধার

নৌকার ইঞ্জিন বিকল হয়ে চাঁদপুরে মেঘনা নদীতে ভাসতে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কলে সহায়তা চাওয়ার পর তাদের উদ্ধার করে নৌ পুলিশ।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, সাত শিক্ষার্থী মিলে চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জুয়েল রানা নামের একজন ফোন করেন।

Model Hospital

নিয়ন্ত্রণহীন নৌকায় থাকা ভীতসন্ত্রস্ত জুয়েল দ্রুত তাদের উদ্ধারে অনুরোধ করেন।

আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান। তিনি চাঁদপুর নৌ-পুলিশকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

পরে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital