বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাকাতিয়া ‘ঢাবিতে একখণ্ড চাঁদপুর’ নতুন সভাপতি মিঠু, সম্পাদক রাসেল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:১৩ পিএম
ডাকাতিয়া ‘ঢাবিতে একখণ্ড চাঁদপুর’ নতুন সভাপতি মিঠু, সম্পাদক রাসেল

ডাকাতিয়া “ঢাবিতে একখণ্ড চাঁদপুর” ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনটি ভ্রাতৃত্ব, শিক্ষা, প্রগতি এই স্লোগানকে ধারণ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় চাঁদপুর সদর উপজেলার মিঠু চন্দ্র শীল।

Model Hospital

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয় হাজীগঞ্জ উপজেলার রাসেল হোসেন রিয়াজ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের উর্দু ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

নির্বাচনে নিম্নোক্ত উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলো ফয়েজ উল্লাহ মানিক, মাহমুদ রাসেল, কাউসার হামিদ, আবু সুফিয়ান, সরকার জহির রায়হান, বাদশা শাওন, আনফাল সরকার পমন, শাহ-পরাণ খান, বোরহান উদ্দিন, জাবেদ খান, সিদ্দিকী মহসিন পাটোয়ারী, নিজাম উদ্দীন, বাহা উদ্দীন, জহির খান, লুৎফর রহমান সাকিব, শরিফ হোসাইন, হাসান জাহাঙ্গীর সুজন, আব্দুর রাজ্জাক খান, রাসেল, রাসেল হোসাইন, সাইফুল ইসলাম রনি, আবদুল্লাহ শামীম, আব্দুল কাদের শিমূল, ফাহিম মানতাছির মাহমুদ, রাকিবুল হাসান, মাহবুব আলম প্রমূখ

মিঠু চন্দ্র শীল বলেন সংগঠনকে আরো গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।

ডাকাতিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital