মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সম্পত্তিগত বিরোধে চাঁদপুরে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:৫১ পিএম
সম্পত্তিগত বিরোধে চাঁদপুরে মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভরঙ্গারচর গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারের সন্তান মোঃ রিপন হাওলাদারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই বাড়ির ৬-৭ জন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান রিপন হাওলাদার (৫৫) ও তার স্ত্রী শাহানাজ বেগম (৪২) গুরুতর আহত হয়ে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে ভরঙ্গারচর হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রিপন হাওলাদার ও শাহনাজ বেগমের ছেলে শাওন জানায়, আমাদের বাড়ির কালাম হাওলাদারের ছেলে মোখলেস হাওলাদার (৬০) ও তার স্ত্রী ফুলু বেগম (৫০) এবং তাদের তিন সন্তান সুমন হাওলাদার (২৮), মিনহাজুল হাওলাদার (২২), বিলকিস আক্তার (২১), ফারুক হাওলাদারের স্ত্রী সহিদা বেগম (৪৫) ও তার ছেলে সৈকত হাওলাদার (৩০) তারা ঘটনার দিন দুপুরে আমাদের বসতঘরের জায়গাটি নাকি তাদের দাবী করে বসত ঘর ভাঙ্গতে আসে।
এসময় আমার বাবা-মা বাধা দিলে তখনই তারা মারধর করার এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করেছেন।
তিনি আরো বলেন, হামলা করার সময় চিৎকার করে বলে আজকেই নাকি মেরে ফেলবে। বাড়ির লোকজন না থাকলে আজকে তারা ৬-৭ জন মিলে তাদের পরিকল্পনা অনুযায়ী আমার বাবা-মাকে মেরে ফেলতো। এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়েছে তারা। এক প্রশ্নের জবাবে শাওন রায়হান বলেন, তারা হলো ৬-৭ জন। আর এদিকে শুধু আমার বাবা-মা দুইজন। কাদের জোড় হবে আপনি বুঝেন। তবে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মাহবুব হাওলাদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি দুপুরের খাবার খেতে বসে ডাক চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে উঠানে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে। তখন তাদেরকে ঝগড়াঝাটি বন্ধ করতে বলে চলে আসি। পরে জানতে পারি হাতাহাতিতে দুই পক্ষের লোকজনই কমবেশি আহত হয়েছেন।
অভিযুক্তদের একজন মোখলেস হাওলাদারের ছেলে সুমন হাওলাদার জানান, তাদের ঘরের চালের বৃষ্টির পানি নেমে আমার কাকির মাটি ভেঙ্গে যায়। এজন্য তিনি একদিক থেকে অন্যদিকে বৃষ্টির পানি নামার জন্য কাঁচি দিয়ে জায়গা করে দিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে তারা আমার চাচি সাহিদা বেগমকে মারধর করেন। পরে আমি দুপুরে বাড়িতে এসে দেখি রিপন ভাই ও তার স্ত্রী সহ আমাদের পরিবারের সাথে কথা কাটাকাটি চলে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের পরিবারের লোকজন আহত হলে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই।
ঘটনার বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসেন এর সাথে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’