শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে : আইএবি মতলব উত্তর

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১১:০০ পিএম
ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে : আইএবি মতলব উত্তর
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র চলছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করবো, ভারতের রেলের কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না।
বঙ্গবন্ধুর কন্যা বলে শেখ হাসিনা দেশের মানুষকে ধোকা দিচ্ছে আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। অনতিবিলম্বে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
 (০৭জুলাই’২৪) আজ দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সদস্য  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম উপোরক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাফেজ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডালিম চৌধুরীর  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সরকার সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানি,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন , এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital