মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপজেলা প্রশাসনের অভিযানে

শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ভঙ্গে ৬ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৫৫ পিএম
শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ভঙ্গে ৬ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে সড়কের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন একটি অভিযান চালিয়েছেন।

ওই অভিযানে ৬টি অভিযুক্ত দোকানিকে আইনের বিভিন্ন ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা সূচিপাড়া সড়কের পৌর শহরের ঠাকুর ও কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের রাস্তার উপর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত মালামাল ও দোকানের নামে স্ট্যান্ড সাইনবোর্ড সাঁটিয়ে আসছিলেন। যেটি প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধ করা শর্তেও আইনের বিধান লঙ্ঘিত হচ্ছে বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।

Model Hospital

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

এ সময় অভিযুক্ত দোকানিদের দন্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহন আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই সঙ্গে উপজেলা প্রশাসন সড়কপথের নিরাপত্তা,দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত লক্ষ্যে সকলকে উপরোক্ত আইনের সকল ধারা মেনে চলার জন্য অনুরোধ করেন।

এদিকে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেন।

নিম্নে এটি তুলে ধরা হলো : আজ দোয়াভাঙ্গা মোড়ে সড়কের যানবাহনের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক  বাস বে ও মুল সড়ক সংস্কার ও মেরামতের কাজ পরিদর্শন করা হয়।

দোয়াভাঙ্গা মোড়ের যানজট নিরসনে নিম্নের সিদ্ধান্তসমূহ সকলকে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

১। দোয়াভাঙ্গা মসজিদের পশ্চিম পাশে (মূল রাস্তার দক্ষিণ পাশে) চাঁদপুর ও হাজীগঞ্জগামী সকল সিএনজি দাঁড়াবে।
২। কালিবাড়ী টু দোয়াভাঙ্গা রোডের পশ্চিম পাশে পানিওয়ালা,চিতোষী, মোল্লারদর্জ্জা, খিলা, কালিবাড়ি, উপজেলা সদরসহ শাহরাস্তি উপজেলার দক্ষিণ অংশে চলমান সিএনজি, অটোরিক্সা “এক সারি”তে দাঁড়াবে (কোন অবস্থাই দোয়াভাঙ্গা-কালিবাড়ি রোডের পূর্ব পাশে সিএনজি অটোরিক্সা রাখা যাবে না)।
৩। চাঁদপুর –কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা অংশে উত্তর পাশে (বিসমিল্লাহ হোটেলের সামনে) পিচঢালা অংশ বাদ দিয়ে “এক সারি”তে (দক্ষিণ দিকে গাড়ীর মুখ রেখে) কচুয়া ও মুদাফ্ফরগঞ্জগামী সিএনজি, অটোরিক্সা দাঁড়াবে।
৪। চাঁদপুর –কুমিল্লা মহাসড়কের দোয়াভাঙ্গা অংশে উত্তর পাশে (যাত্রী ছাউনির পূর্ব পাশ হতে তালগাছের পূর্ব পাশ দিয়ে) ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী সকল বাস দাঁড়াবে। ৩ নং পয়েন্টের কচুয়া ও মুদাফ্ফরগঞ্জগামী সিএনজির অস্থায়ী স্ট্যার্ড এর উত্তর পাশ (পিছন দিয়ে) ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাগামী সকল বাস চলাচল করবে একটির পর একটি করে।

অনুরোধক্রমে- মো: ইয়াসির আরাফাত উপজেলা নির্বাহী অফিসার শাহরাস্তি, চাঁদপুর।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’