বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিশ্ব জনসংখ্যা দিবসে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে উঠান বৈঠক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৩১ পিএম
শাহরাস্তিতে বিশ্ব জনসংখ্যা দিবসে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে উঠান বৈঠক
শাহরাস্তিতে বিশ্ব জনসংখ্যা দিবসে মাও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি ও নিরাপদ প্রসব,জন্ম নিবন্ধন বিষয়ে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পৌর শহরের মেহের কালীবাড়ি দক্ষিণ বাজার সংলগ্ন ঋষি বাড়িতে এটি অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানায়, ওইদিন বিশ্ব জনসংখ্যা দিবসে উঠান বৈঠকে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি, নিরাপদ প্রসব, জন্ম নিবন্ধন ইত্যাদি বিষয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে ৬০ জন অংশগ্রহণকারী বিভিন্ন বিষয়ে উন্মুক্ত প্রশ্নউত্তর পর্বে অংশগ্রহণ করে সেবা গ্রহণ করেন।
ওই সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কাজী  হুমায়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এই সময় সেবা গ্রহণকারীরাসহ আরো উপস্থিত ছিলেন, কাজী হুমায়রা শাহারাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মো: আকতার হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মেহের দক্ষিণ ইউপি, আলয় রানী শীল, পরিবার কল্যাণ সহকারী, মেহের দক্ষিণ ইউপি প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital