শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:৪২ পিএম
চাঁদপুরে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃ’ত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুরে ঠান্ডা ও জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে মারিয়া (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে মেয়েটির মায়ের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

মারিয়া আক্তার ওই এলাকার কামাল হোসেনের মেয়ে। দুই মেয়ের মধ্যে মারিয়া বড় মেয়ে। সে নাওড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

মারিয়ার মা বিউটি বেগম বলেন, তার মেয়ে ঠান্ডা জ্বরে অসুস্থ। সকাল ৮টার দিকে মারিয়া কাশির ওষুধ মনে করে ভুল করে চালের কেরি নাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন তার গুরুতর অবস্থা দেখতে পেয়ে আত্মীয় ও একজন অটোরিকশা চালকের সহযোগিতায় বেলা ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

Model Hospital

পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, এই বিষয়ে আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছে। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital