বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর জাগরণ বন্ধু মহল-২০০০ শীতকালীন ক্যারাম টূর্ণামেন্টের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ২:২৫ পিএম
মতলব উত্তর জাগরণ বন্ধু মহল-২০০০ শীতকালীন ক্যারাম টূর্ণামেন্টের পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে জাগরণ বন্ধু মহলের উদ্যোগে শীতকালীন ক্যারাম টূর্ণামেন্টের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে জাগরণ বন্ধু মহলের উদ্যোগে শীতকালীন ক্যারাম টূর্ণামেন্টের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মতলব উত্তর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।

এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। মাদক আমাদের সমাজের একটি ব্যাধি। তাই এই ব্যাধি থেকে যুব সমাজকে মুক্ত করতে খেলাধুলায় উৎসাহ যোগাতে হবে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে, তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আর সমাজকে এবং নিজ সন্তান ও পরিবারকে মাদকমুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

জাগরণ বন্ধু মহলের সভাপতি নাজমুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল মুফতীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, থানার উপপরিদর্শক প্রকাশ প্রণয় দে, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।

Model Hospital

পরে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।