বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কনের পরিবারের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের মামুন

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭:১৭ পিএম
কনের পরিবারের ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের মামুন

চাঁদপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কনের ইচ্ছেপূরণ করলেন ব্যবসায়ী আল আমিন মামুন নামে এক যুবক।

সোমবার (১৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেংকাদা গ্রামের আল আমিন মামুন নামে ওই বর হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে আসেন শাহরাস্তির শোরসাক মাদ্রাসা মাঠে। এ সময় উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক এসব জনতা এবং তাদের ভিড় ঠেকাতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে পাটগ্রামের নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আল আমিন মামুনের সঙ্গে শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের প্রবাসী আবুল খায়ের মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতির বিয়ে ঠিক হয়।

আজ ১৫ জুলাই ভাড়া করা হেলিকপ্টারে করে আল আমিন মামুন তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি শোরসাক ইসলামিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় মাঠে নামেন। তবে অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে আসেন। লালমনিরহাট থেকে শাহরাস্তি পৌঁছাতে তাদের সময় লেগেছে ১ ঘন্টা।

Model Hospital

এ বিষয়ে কনের বাবা আবুল খায়ের বলেন, তার চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতি এইচএসসি পরীক্ষার্থী। তিনি এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। ৮ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত থেকে মেয়েকে ছেলের হাতে তুলে দেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন।

বিয়ে শেষে বিকেলে হেলিকপ্টারে করে তার মেয়েকে লালমনিরহাট বেংকান্দা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আল আমিন মামুন।

মেয়ের চাচার শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান জানান, আমার বড় ভাই আবুল খায়েরের মেয়েকে আত্মীয়-স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি। শাহরাস্তি শোরসাকে এই প্রথম হেলিকপ্টারে করে আমাদের মেয়েকে বধূ করে নিয়ে যায়। এতে আমাদের আনন্দ লাগছে।

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার বিষয়ে জানতে চাইলে বর আল আমিন মামুন বলেন, তার জীবনে ইচ্ছে ছিলো হেলিকপ্টারে করে বিয়ে করবেন। অনেকটা শখ এবং কনের ইচ্ছা পূরণ ও তাকে খুশি করতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসি। এখানে এসে শত শত মানুষের অভ্যর্থনা পেয়ে আমার খুব আনন্দ লাগছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে হেলিকপ্টারে লালমনিরহাট থেকে শাহরাস্তির শোরসাক নুরানী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিয়ে করতে আসেন এক ব্যবসায়ী। আমরা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি; যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital