বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশীয় অস্ত্র উদ্ধার

ইডেনের হল থেকে পালিয়েছে ছাত্রলীগ নেত্রীরা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১১:৫২ এম
ইডেনের হল থেকে পালিয়েছে ছাত্রলীগ নেত্রীরা

কোটা ইস্যু নিয়ে চলমান পরিস্থিতিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর ইডেন মহিলা কলেজের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভে হল থেকে পালিয়েছে ছাত্রলীগের নেত্রীরা। বঙ্গমাতা হল থেকে ছাত্রলীগের দখল করা কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় কলেজের আবাসিক হলের সব শিক্ষার্থী বের হয়ে বিক্ষোভ করতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে আবাসিক হলে নোটিশ টানিয়ে ছাত্রীদের বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়। নোটিশ প্রত্যাখ্যান করে সবাই বিক্ষোভ করছে। আমাদের দাবি ইডেন কলেজ ক্যাম্পাস রাজনীতি মুক্ত ঘোষণা করতে হবে। কলেজ প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Model Hospital

ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানায়, সব হলের ছাত্রীরা একসঙ্গে হয়ে বিক্ষোভ শুরু করলে ছাত্রলীগের নেত্রীরা ভয়ে হল থেকে পালিয়ে গেছে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি ছাত্রী হলের পর ছাত্রদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের বের করে দেওয়ার সময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের ‘প্রটোকলে’ হলে ঢোকার সময় তাদের বের করে দেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।