শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ওয়ারিশ সনদ জাল করে নামজারি খারিজ চক্র শনাক্ত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১:০২ এম
কচুয়ায় ওয়ারিশ সনদ জাল করে নামজারি খারিজ চক্র শনাক্ত

কচুয়ায় ওয়রিশ সনদ জাল করে নামজারি ও খারিজ করা একটি চক্রকে সনাক্ত করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

জানাগেছে, এই চক্রটি অর্থের বিনিময়ে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে নামজারীর কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র করে দিবে বলে হয়রানী ও প্রতারনা করে আসছেন।

বুধবার ২৪ জুলাই এ ধরনের একটি নামজারি খারিজের আবেদন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির দৃষ্টিগোছর হলে তিনি বিষয়টির সাথে সম্পৃক্ত দলিল লেখক সাফারুল্লাহ নামে একজনকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।

তিনি জানান, সকল ভূমি সেবা গ্রহীতাদের জন্য উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের দরজা উম্মুক্ত। সেবা প্রত্যাশীগন কোন দালাল চক্রের সাথে যোগাযোগ না করে সরাসরি ভূমি অফিসে আসলে কাঙ্খিত সেবা পাবেন। বর্তমানে সকল ক্ষেত্রে অনলাইনে ভূমি সেবা পাওয়া সহজ। সুতরাং কোন দালাল বা প্রতারক চক্রের শরনাপন্ন না হওয়ার আহবান জানান।

Model Hospital

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী লাকী আক্তার ০৮-জুলাই ২ জনকে ওয়ারিশ দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে নামজারির জন্য রাগদৈল মৌজার ১০ শতাংশ জমি খারিজ করার জন্য আবেদন করেন। জনৈক কম্পিউটারম্যান রাছেল ও অসাধু দলিল লেখক সাফারুল্লাহ’র সাথে যোগসাজেশে ওয়ারিশ সনদটি জাল করে নামজারির জন্য কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে জমা দেয়। যার কেইস নং ৪১৩(২০২৩-২০২৪)।

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি নথিপত্র পর্যালোচনা করে দেখতে পান হেলাল উদ্দিনের স্ত্রী লাকী আক্তারের দাখিলকৃত ওয়ারিশ সনদটি জাল।

তিনি আরো জানান, ১৮-০৯-২০২৩ সালে সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন স্বাক্ষরিত রাগদৈল গ্রামের আকরাম আলী মুন্সির ছেলে আ: ছালামকে ও তার ৪ জন ওয়ারিশের একটি সনদ পত্র প্রদান করেন। সেই সনদের আলোকে ০৯-০৫-২০২৪ সালে কেইস নং ১১৫২০(২০২৩-২০২৪)এর মাধ্যমে ৮৯ শতক সম্পত্তি নামজারি খারিজ করেন।

গত বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র নিদের্শে সাফারুল্লাহকে জিজ্ঞাসাবাদ করার জন্য কচুয়া থানার পুলিশ তাকে আটক করে উপজেলা সহকারি (ভূমি) অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে সাফারুল্লাহ ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র কাছে মুচলেকা দেন।

উল্লেখ্য:সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি যোগদানের পর থেকে দালাল চক্রের আনাগোনা চোখে পড়ে না ভূমি অফিস চত্বরে। কার্যালয়ে অসাধু কর্মকর্তারও নড়েচড়ে বসেছে। সেবা গ্রহীতারাও হয়রানি ছাড়া সেবা পেয়ে মহাখুশি। সেবা নিতে আসা আব্দুল করিম জানান, বহু বছর পর আমরা একজন সৎ নিষ্ঠাবান কর্মকর্তা পেয়েছি। আমরা কচুয়া বাসী একজন ভালো মনের কর্মকর্তা পেয়ে অনেক খুশি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital