মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সারাদেশে নিহতদের স্মরণে চাঁদপুরে আওয়ামী লীগের শোক মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:৪৬ পিএম
সারাদেশে নিহতদের স্মরণে চাঁদপুরে আওয়ামী লীগের শোক মিছিল

সম্প্রতি ঘটে যাওয়া হীন রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ঢাকা সহ সারা দেশে নারকীয় তাণ্ডব হত্যাযঞ্জ সন্ত্রাস ও হত্যাকাণ্ডে সহিংসতায় সারাদেশে নিহতদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গন থেকে শোক মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি নাছির উদ্দীন আহমেদ বলেন, কোটা আন্দোলনের নামে ছাত্রদের মাঝে কারা প্রবেশ করে দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা তাদের ছাড় দেবনা। নৈরাজ্য সৃষ্টি কারিদের করণে এ দেশে প্রায় দেড় শতাধিক নিরিহ মানুষের জীবন দিতে হয়েছে। আমরা এই অপশক্তি কাছে মাথানত করবো না। যত বাধাবিপত্তি আসবে আমরা তাদের কাছে মাথানত করবো না। তাদের রাজপথে প্রতিহত করবো।

Model Hospital

এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ সরদার, সন্তুষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডঃ জসীম উদ্দীন মিঠু, সদস্য আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, অ্যাডঃ বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সদর থানা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী, আওয়ামী ওলামা লীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাজী মাওলানা মোঃ কেফায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিদ্যুত শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক শাহ আলম ,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, মহিলা লীগের নেত্রী রেনু বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’