বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কেন্দ্রীয় বিএনপির সদস্য

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ড. জালাল উদ্দিনের মতবিনিময়

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭:১০ পিএম
বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ড. জালাল উদ্দিনের মতবিনিময়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন।
৮ আগস্ট বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার নিজ গ্রাম লুধুয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ড. জালাল উদ্দিন বলেন, অতীতে কি হয়েছে তা সামনে না এনে সকলে মিলেমিশে মতলবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের জান মাল ও সরকারি দপ্তর গুলোর নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. জালাল উদ্দিন বলেন, ছাত্রদের আন্দোলনের কারনেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দেশের খুবই সংকটাপন্ন সময় অতিক্রম করছে, তাই দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না। যাতে করে কেউ জনগণের সম্পদ লুটপাট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বিএনপি শান্তিপূর্ণ দল। আমার নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ সবাই মিলেমিশে থাকতে, কে কোন দল করে সেটা বিষয় না।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল উদ্দিন বলেন, মতলবে উল্লেখ যোগ্য কোন অপ্রতিকার ঘটনা ঘটে নি। আমি সবখানে আমাদের দলীয় সেচ্ছাসেবী নিয়োগ রেখেছি। যাতে করে লুটপাট বা অপ্রতিকার ঘটনা প্রতিহত করতে পারি। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
ড. জালাল বলেন, আমরা মতলবের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেছি। জনগণের জান মাল নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা কোন অপ্রতিকার কিছু চাই না। শান্তি শৃঙ্খলাই আমাদের মূল নীতি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের জন্য অনেক ত্যাগ শিকার করে কাজ করে যাচ্ছেন। আমি তাদের একজন কর্মী হিসেবে জনগণকে এই বার্তা দিতে চাই।
মতবিনিময় সভায় উপজেলার সাংবাদিক নেতা এবং পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, বিএনপি নেতা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল পাটোয়ারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital