বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তরে শান্তি শৃংখলা রক্ষায় মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭:২২ পিএম
দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তরে শান্তি শৃংখলা রক্ষায় মতবিনিময় সভা
দেশের বর্তমান পরিস্থিতিতে মতলব উত্তর উপজেলায় শান্তি শৃংখলা রক্ষার বিষয়ে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৮ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মনির হোসেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল বাশর,দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন,দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি শামসুজ্জামান ডলার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান,বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন,এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না,উপজেলা জামায়াত ইসলামের প্রতিনিধি মেহেদী হাসান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু,ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা যুবদলের আহবায়ক রাশেদ জামান টিপু,ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুরুল হুদা ফয়েজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মতলব উত্তর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আন্তরিক হস্তক্ষপে এ উপজেলায় খুববেশী মাত্রায় অঘটন ঘটেনি।

উপজেলার কিছু কিছু এলাকায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংগোগের কিছু ঘটনা ঘটলেও তা যেনো আর না হয় সে বিষয়ে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে আরো আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী যেনো টহল দেয়। এই আপদকালীন সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে যেনো বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে শান্তিরক্ষায় কমিটি করা হয়।
অনুষ্ঠানে ক্যাপ্টেন আশিকুর রহমান বলেন, আপনাদের সেবা দিতে সহসায়ই আইন শৃংখলা বাহিনী থানায় আসবে কিন্তু বর্তমান সময়ে তাদের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলেচনা করে সম্ভব হলে সেনাবাহিনীর সাথে পুলিশকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়া হবে।
ব্যাংক, মার্কেটসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আপনাদের সহযোগীতায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার  মানুষদের নিয়ে শান্তি শৃংখলা কমিটি করা হবে।
আপনাদের এলাকায় কোথাও কোন সমস্যা হলে আপনাদের এলাকার সেনাবাহিনীর টীমকে ফোনে(০১৭৬৯-৩৩৩৫৯১)কল করুন ইনশাআল্লাহ আপরা চলে আসবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital