মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

বিএনপি’র নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে, তাকে ধরে আইনের হাতে তুলে দিন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৮:২৪ পিএম
বিএনপি’র নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে, তাকে ধরে আইনের হাতে তুলে দিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম,ছাত্র-জনতার রক্তে ভেজা অভূতপূর্ব বিজয়ে আমি সকল বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের মরণপন সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

চলমান পরিস্থিতিতে আমার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

আমাদের প্রানপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, ০৫ আগস্ট ২০২৪ “বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ন হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নিবেন না।”

“ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ন হবেন না। সংখ্যালঘু জনগোষ্টী কোনভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব।”

Model Hospital

“বিএনপি’র নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে, তাকে ধরে আইনের হাতে তুলে দিন।”

আমার অনুরোধ, ফরিদগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা দিন-রাত পাহারা দিয়ে রাখুন। কারো বাড়িঘরে কেউ যেন হামলা-চুরি-ডাকাতি বা জুলুম নির্যাতন করতে না পারে। বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দল। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মে আমাদের যেসব ভাইবোনেরা রয়েছেন, তাঁদের পরিবারকে দেখে রাখাও আমাদের সকলের দায়িত্ব। আমাদেরকে ধৈর্য্যধারণ করতে হবে, শান্ত থাকতে হবে। মিছিল-মিটিং করেন, কিন্তু শান্তিপূর্ণ ভাবে করতে হবে। কাউকে অত্যাচার-অনাচার করা যাবে না। সাধারন জনগন ও রাষ্ট্রীয় সম্পত্তি বিএনপি’র প্রত্যেক নেতা-কর্মীকে পাহারা দিয়ে রাখতে হবে। ভোট ডাকাতরা আবার জনগনের জানমাল চুরি-ডাকাতি করার মাধ্যমে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। এগুলো প্রতিহত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ছিলো ‘টেইক ব্যাক বাংলাদেশ’। বাংলাদেশ এখন সেই জায়গায় ফিরে এসেছে। এখন একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানই আমাদের দাবি। কারো যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেব্যাপারে সকল নেতাকর্মী শান্তিপূর্ণভাবে সবার পাশে থাকবেন। আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম-নির্যাতনের কষ্ট, গুম, খুন, অত্যাচারের অবসান হয়েছে। এখন আমরা যাতে একটি সুন্দর গন্তব্যের দিকে এগোতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সবার পাশে থাকতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের এ বিজয়ের শক্তিকে শান্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাহারা নিহত-আহত হয়েছেন তাদের খোঁজখবর রাখতে হবে।

কেউ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবেন না। বিএনপি-আওয়ামীলীগের পার্থক্যটা জাতির সামনে তুলে ধরুন। সকলে ভালো থাকুন। প্রতিবেশীকে ভালো রাখুন।
আল্লাহ হাফেজ।

লায়ন মোঃ হারুনুর রশিদ
সাবেক এমপি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’