বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:৪৯ পিএম
শাহরাস্তিতে খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন
চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্র কালীবাড়ি বাজার ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠন উপজেলার কালীবাড়ি বাজার থেকে বিশাল শোভাযাত্রা বের করে। এছাড়া সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজারে ইউনিয়ন বিএনপি-র উদ্যোগে আরেকটি শোভাযাত্রা বের হয় সকালে।
দুটি শোভাযাত্রায় নেতা-কর্মীদের মুখে স্লোগান ছিলো- ‘শুভ শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন’।
উপজেলায় আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ নোমান, মোঃ মিন্টু, যুবদল নেতা মাঈনুদ্দিন, এমরান, সবুজ, রাব্বি, আরিফ, ফরিদ, কবির, রুবেল, মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব, নাহিদুল, ছাত্রদল আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা শাহাদাত হোসেন প্রমুখ।
শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন বলেন, “খালেদা জিয়া জাতীয়তাবাদী চেতনার শক্তি। ওয়ান-ইলেভেনের পর নির্যাতন করে তাকে শেষ করে দিতে চেয়েছিলো আওয়ামীলীগ সরকার। এখনও খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। আন্দোলন জোরদার করতে হবে।”
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার বলেন, “অপপ্রচার করে বিএনপি-র জনপ্রিয়তা কেউ রুখতে পারবে না। আগামীতে বিএনপি-র নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।”
অপরদিকে সূচীপাড়া উত্তর ইউনিয়ন শোরসাক অঞ্চলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাটওয়ারীর আয়োজনে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক আবুল রাউৎ, বিএনপির নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রহিম রাউৎ ও যুবদল নেতা মোরশেদ আলম রানা,সবুজ হোসেন, এমরান হোসেন, মনির হোসেন, আওয়াল, শাহাদাৎ, মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মাল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে তার জন্ম। দিনটি উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েক বছর এই দিনে বিশেষ কোনো কর্মসূচি পালন করেনি দলটি।
চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। তার বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদার।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।