বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:০৭ পিএম
কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কচুয়ায় বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় বর্ণাঢ্য র‌্যালি শেষে বিশ্বরোড চৌরাস্তায় আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের (প্রস্তাবিত) সভাপতি আল-আমিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দু’বারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান,চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য সফিকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন মিলন, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌরসভার বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী মো.খোকন মিয়া,যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম,আব্দুস সালাম,সদস্য সচিব আমান উল্লাহ,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের (প্রস্তাবিত) সহ-সভাপতি মনির হোসেন ডলার, এ্যাড. শাহদাহাত হোসেন শাওন, সাধারন সম্পাদক নাছির মির্জা, যুগ্ম-সাধারন সম্পাদক হাকিম মুন্সী, মো.মহাসিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ হোসেন, সাধারন সম্পাদক রুবেল হোসেন,পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান,সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন,সহ-সভাপতি মো.ইব্রাহিম খান,সাধারন সম্পাদক দুলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মাস্টারউপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ফরহাদ পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস,পৌর ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

এসময় উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।