শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রফরফ ও বোগদাদিয়া লঞ্চের সংঘর্ষে অর্ধ শতাধিত যাত্রী আহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম
চাঁদপুরে রফরফ ও বোগদাদিয়া লঞ্চের সংঘর্ষে অর্ধ শতাধিত যাত্রী আহত

চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফের সাথে যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, লঞ্চটি নিয়ন্ত্রন হারিয়ে আসা প্রচন্ড গতিতে সংঘর্ষের ঘটনায় এমভি-রফরফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিত যাত্রী আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়। আহতদের মধ্যে মারাত্বক আহত ১০জন যাত্রীকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকী আহতদের স্থানীয় ভাবে ও লঞ্চে থাকা মেডিসিনের মাধ্যমে ফাস্টটিটের দিয়ে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকায় গন্তব্যের উর্দ্দেশে পাঠানো হয়।

এ ঘটনাটি ঘটেছে, সোমবার(২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টায় শহরের মাদ্রাসা রোডস্থ নৌ-টার্মিনাল ঘাটে। এ ঘটনায় নৌ-থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে নৌ-থানার পুলিশ জানান।

চাঁদপুর নৌ-টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিকদের প্রতিনিধিরা জানান,চাঁদপুর নৌ-টামিনাল ঘাটে যাত্রীবাহি লঞ্চ এমভি-রফরফ নোঙ্গর করে বেধেঁ রেখে যাত্রী উঠাচ্ছিল ছিল। হঠাৎ দুপুর অনুমান ১২টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ্্আসা ঈদগাও যাওয়া যাত্রীবাহি লঞ্চ এমভি-বোগদাদিয়া-৯, তার নিয়ন্ত্রন হারিয়ে ব্যাপক গতিতে এসে যাত্রীবাহি লঞ্চ যাত্রীনিয়ে অবস্থান করা অবস্থায় লঞ্চ রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করে।

এতে করে তাৎক্ষনিক লঞ্চে থাকা অপ্রস্তুত যাত্রীরা লঞ্চে ভিতরে ছিটকে পড়ে লোহার সাথে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে মারাত্বক ভাবে আহত হয়।

Model Hospital

এ সময় যাত্রীরা বেগতিক অবস্থার দিক চিন্তা করে লঞ্চে থাকা যাত্রীরা এদিক সেদিক ছুটাছুটি করে ও অনেকে নদীতে লাফিয়ে পড়ে জীবন বাঁচাতে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে থেকে কমপক্ষে ্অর্ধ শতাধিক যাত্রী মারাত্বক ভাবে আহত হয়। এদিকে তাৎক্ষনিক নৌ-টার্মিনালে থাকা লঞ্চ স্টাফরা নৌ-পুলিশ যাত্রীদের উদ্ধারে এগিয়ে এসে যাত্রীদেরকে উদ্ধার করে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাদের গন্তব্যে যাওয়া ব্যবস্থা করেন।

এ ঘটনায় মারাত্বক আহত ১০জনকে সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে ও নৌ-টার্মিনালে অবস্থানরত টিআই মো: শাহআলম জানান। পরে ২টি লঞ্চের সুভার ভাইজার, মালিক পক্ষের লোকজন ও নৌ-পুলিশের সহায়তায় আলোচনা সাপেক্ষে তাদের ক্ষতিপূরন বুঝে পেয়ে ২টি লঞ্চ চাঁদপুর নৌ-টার্মিনালন থেকে সমজোতার ভিত্তিতে চাঁদপুর নৌ-ঘাট ত্যাগ করেন ঢাকার উর্দ্দেশে ছেড়ে আসে বলে জানান, নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির।

এ ঘটনায় প্রত্যক্ষ দর্শি যাত্রী ফরিদগঞ্জের রাবেয়া বেগম ও সদর উপজেলার আশিকাঠির শ্রমিকের কাজ করা মনির মিয়া জানান,যাত্রীরা ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠে বসে ছিল। হঠাৎ বোগদাদিয়া লঞ্চ শুনেছি রফরফকে প্রচন্ড ভাবে আঘাত করায় যাত্রীরা আতংকিত হড়ে পড়ে। অনেকে ছিটকে পড়ে ও ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে।

এ বিষয়ে নৌ-টার্মিনালের বিআইডব্লিওটিআই এর (টিআই) টাফিক ইন্সিশপেক্টর মো: শাহ আলম জাানান, ২টি লঞ্চের সংঘর্ষে একটি লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আতংকিত হয়ে যাত্রী আহত হয়েছে। আহতদের বিচকিৎসা দিয়ে গন্তব্যে পাঠানা হয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

এ বিষয়ে নৌ-টার্মিনালে অবস্থানরত নৌ-থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মনির ২টি লঞ্চের মধ্যে ধাক্কআ লেগে রফরফ লঞ্চের কিছু ক্ষতিসাধন হয়েছে। যাত্রী তেমন আহত হয়নি। অল্প কিছু যাত্রী আহত হয়েছে। পরে ২টি রঞ্চের মালিক প্রতিনিধিরা বসে সমাধান করে বিষয়টি নিস্পত্তি করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital