শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রত্যন্ত এলাকায় বন্যাদূর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৯ পিএম
শাহরাস্তিতে প্রত্যন্ত এলাকায় বন্যাদূর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ
শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ ৪ সেপ্টেম্বর সারাদিন এসব ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নূরু আলম, শাহরাস্তি পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ইমাম রহমান।
এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ছাত্রদল ফাহিম, মেহেরাব,রতন,বোরহান,শাহাদাত, জহির, সৈকত প্রমুখ।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নূরু আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় প্রথম থেকেই ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে ছাত্রদল। এরই অংশ হিসেবে আমরা শাহরাস্তির বিভিন্ন উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করি ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি। দলীয় নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ত্রাণ কর্মসূচি চলমান আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital