বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির কৃতিসন্তান ঢাবির অধ্যাপক

ড. এম  আবু ইউসুফ আল আরাফাহ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নির্বাচিত 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম
ড. এম  আবু ইউসুফ আল আরাফাহ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নির্বাচিত 
শাহরাস্তির কৃতিসন্তান ঢাবির অধ্যাপক ড. এম ইউসুফ আল- আরাফাহ ইসলামিক ব্যাংকের  স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানে অধ্যাপক, উন্নয়ন অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা রাগৈ গ্রামের তপাদার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
তিনি মাওলানা মোঃ আবুল খায়ের ও আয়েশা আক্তার দম্পতির সুযোগ্য সন্তান।
শাহরাস্তি রাগৈ উচ্চ বিদ্যালয় হতে কুমিল্লা বোর্ডে মেধা তালিকা ৪র্থ স্থান অর্জন করে এসএসসি ও ঢাকা কলেজ থেকে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে এইচএসসি সম্পন্ন করেন।
পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি শাস্ত্রে ১ম শ্রেনীতে ১ম স্থান অর্জন করে অনার্স সম্পন্ন করেন।
নেদারল্যান্ডস থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর  ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি ব্যক্তিজীবনে চাঁদপুরের শাহরাস্তি এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
নিজ এলাকার স্বনামধন্য রাগৈ উবির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া এলাকায় একজন মেধাবী ও সাদা মনের মানুষ হিসেবে সকলের নিকট গ্রহণ সমাদৃত।
তিনি পেশাগত দায়িত্বের বাইরে সম্প্রতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital