বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এগিয়ে এলেন প্রভাতের নেতৃবৃন্দ

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫১ পিএম
শাহরাস্তিতে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এগিয়ে এলেন প্রভাতের নেতৃবৃন্দ
চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় প্লাবিত হওয়ায় বিগত কয়েকদিন উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এক রাতের বৃষ্টিতে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
চলমান এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন। বন্যাদুর্গত অসহায় হয়ে পড়া মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে হাজির হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এর সার্বক্ষনিক স্বেচ্ছাশ্রম ও দিক নির্দেশনায় প্রকৃত অসহায়দের ঘরে ঘরে গিয়ে উক্ত ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, রসুন আধা কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মুড়ি ১ কেজি, বিস্কুটের মিনি ৬ প্যাকেট, ছোট জুস ১টি, কয়েল ২ পিস, কাগজ ২ পিস, কলম ২ পিস, প্রয়োজনীয় ঔষধ ও সাবান দুই প্রকার।
টিম প্রভাতের ৭ম ধাপের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজকর্মী আশেক এলাহী, আক্তার কাজী, চিতোষী পশ্চিম ইউডিসি সবুজ হোসেন, সংগঠনটির সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, সদস্য রেজাউল খান রানা, জহির মোল্লা, প্রভাত শাহরাস্তি শাখার সদস্য মোঃ তানভীর হোসেন, ফয়েজ আহেম্মদ, নাহিদ হোসেন সহ উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital