বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৫ পিএম
শাহরাস্তিতে সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে শনিবার (৭ সেপ্টেম্বর) সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শোরশাক পশ্চিম পাড়ায় শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
শোরশাক পশ্চিম পাড়া প্রবাসী বিএনপি’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়াজি, স্থানীয় বিএনপি নেতা মোস্তফা মোল্লা, ফিরোজ, ইদ্রিস, যুবদল নেতা মোঃ আরিফ হোসেন, মিরাজ হোসেন, ছাত্রনেতা শাহাদাত হোসেন, যোবায়ের হোসেন রনি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিক দলের সদস্য মোঃ মনির হোসেন মোল্লা বলেন, প্রতি বছর ক্রান্তিকালীন সময়ে স্থানীয় প্রবাসীরা এগিয়ে এসে হতদরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় এবারের বন্যায় প্রবাসীদের অনুদানে শতাধিক ত্রানের ব্যবস্থা করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital