বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

★নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বাজার ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান★

শাহরাস্তিতে বাজার পরিদর্শনে পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ পিএম
শাহরাস্তিতে বাজার পরিদর্শনে পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান
শাহারাস্তির পৌরসভার অভ্যন্তরে কালীবাড়ি বাজার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শাহরাস্তি পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান।
কালীবাড়ি বাজার পরিদর্শনে তিনি বাজারের মধ্যে অবস্থিত (পৌরসভার মাধ্যমে) নির্মিত দোকানগুলো পর্যবেক্ষণ করেন। মাছ ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট স্থানে মাছ বিক্রির ব্যাপারে নির্দেশনার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীদের যত্রতত্র স্থানে ময়লা না ফেলতে নির্দেশনা দেন।
বাজার পরিদর্শনের পর মাঠ সংলগ্ন দিঘীতে বাজারের ব্যবসায়ীদের আবর্জনা ফেলতে নিষেধ করেন। তাছাড়া গরু, ছাগল জবাই করে তার উচ্ছিষ্ট অংশ দিঘীতে না ফেলতে বাজারের সকলকে নির্দেশনা প্রদান করেন। নিজ দায়িত্বে বাজারের সকল আবর্জনা ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ করেন।
এ সময় শাহরাস্তি পৌরসভার পৌর সচিব তোফায়েল আহম্মেদ, শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মিজান মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাজার পরিদর্শন বিষয়ে শাহরাস্তি পৌরসভার পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, বন্যা পরবর্তী বাজারের ভিতরের অবস্থা দেখার জন্য নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজকে বাজার ঘুরে দেখলাম। সংকীর্ণ এই বাজারে এতো দোকানের আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকাটা সত্যিই অবাক করার মতো! চেষ্টা করবো, দ্রুত এই সংকট নিরসনের। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।